ঈদে বাড়ি ফেরার পথে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

লালমনিরহাটের পাটগ্রামে ঈদযাত্রা হয়ে উঠল মর্মান্তিক। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী এবং তাদের এক সন্তান। শরিফুলের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। তিনি পাটগ্রামে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শরিফুল। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই শরিফুল, তার স্ত্রী ও এক সন্তান প্রাণ হারান।
এ ঘটনায় গুরুতর আহত হয় তাদের আরেক সন্তান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, যেখানে তার চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঈদের আনন্দঘন সময়ে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








