Logo

রাণীশংকৈলে ২০ ভিক্ষুককে গরু দিলেন ডিসি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
রাণীশংকৈলে ২০ ভিক্ষুককে গরু দিলেন ডিসি
ছবি: সংগৃহীত

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  জাতীয় সমাজসেবা দিবসে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২০ জন ভিক্ষুকের মাঝে ১টি কর...

বিজ্ঞাপন

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  জাতীয় সমাজসেবা দিবসে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২০ জন ভিক্ষুকের মাঝে ১টি করে গরু দেওয়া হয়েছে। গত রবিবার ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে এ গরু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন,ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ এটি একটি সরকারের চলমান প্রক্রিয়া, আর নতুন করে কেউ যেন ভিক্ষাবৃত্তি না করে সে দিকে খেয়াল রাখতে হবে। 

বিজ্ঞাপন

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,পৌরমেয়র মোস্তাফিজুর রহমান , সহকারী কর্মকর্তা(ভূমি) ইন্দ্রজিৎ সাহা প্রমূখ।

ভিক্ষুকদের গরু বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD