হাকিমপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

দিনাজপুরের হাকিমপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মঙ্গল শোভাযাত্রাটি হিলি স্থলবন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব খান মিঠুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
সার্বিকভাবে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।








