পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আনন্দঘন পরিবেশে পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মিরের বাজার এলাকায় পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে নিজ কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: জীবননগরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম এবং সাধারণ সম্পাদক ফয়সাল ভূইয়া। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সাংবাদিক লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিন সরকার, প্রচার সম্পাদক আসিফ রায়হান, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সদস্য রাকিবুল ইসলাম, আতেফ ভূইয়া, মাহাথির ভূইয়া, ইসমাইল হোসেন মোল্লা, ফিরোজ হোসেন, আলতাফ হোসেনসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
আয়োজনে পান্তা-ইলিশসহ বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়। এ সময় সাংবাদিকরা একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।








