Logo

কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

profile picture
উপজেলা প্রতিনিধি
কাপাসিয়া, গাজীপুর
১৪ এপ্রিল, ২০২৬, ১৭:২২
কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে জাতীয় সংগীত পরিবেশন এবং “এসো হে বৈশাখ” গানের মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়। দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা পরিবেশন করেন। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই উৎসব নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত করে তোলে।

নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD