Logo

ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

profile picture
উপজেলা প্রতিনিধি
ঘোড়াঘাট, দিনাজপুর
১৪ এপ্রিল, ২০২৬, ১৭:১০
ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
ছবি: প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হিলি-ঘোড়াঘাট সড়কের ওসমানপুর বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে পান্তা ভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে ঘোড়াঘাটে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD