জুড়ী উপজেলায় ৮১০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞাপন
এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় প্রায় ২৭ লাখ কৃষকের মাঝে এ কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৮১০ জন কৃষকের মাঝে এ কার্ড বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাসিরুদ্দিন মিটু, শওকতুল ইসলাম, মুজিবুর রহমান, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান রেজাউন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফিকুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম পাবেল, জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার বিল্লাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও কার্ড গ্রহণকারী প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের যে প্রতিশ্রুতি দিয়েছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, অনেকেই এটিকে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে দেখলেও বাস্তবে তা কার্যকর করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্ব কৃষিখাতে উন্নয়নের কাজ এগিয়ে নিচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের কল্যাণে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।








