Logo

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনা প্রধানের শ্রদ্ধা নিবেদন

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৪, ০৩:২৪
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনা প্রধানের শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (২৫ জুন) দুপুরে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 

বিজ্ঞাপন

এ সময় এ্যাডজুটেন্ট জেনারেল, সামরিক সচিব, জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়াসহ সেনাসদরের উর্দ্ধতন সামরিক কর্মকর্তাগণ ও যশোর এরিয়ায় কর্মরত কর্মকর্তাগণ এবং জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD