Logo

গাইবান্ধায় মাকে পিটিয়ে হত্যা, বাবা-ছেলে আটক

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
গাইবান্ধায় মাকে পিটিয়ে হত্যা, বাবা-ছেলে আটক
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে আদুরি বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আদুরি বেগমের স্বামী ও ছেলেকে আটক করেছে পুলিশ।শুক্রবা...

বিজ্ঞাপন

গাইবান্ধার সুন্দরগঞ্জে আদুরি বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আদুরি বেগমের স্বামী ও ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর (বেলেরভিটা) গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটকরা হলেন, নিহতের স্বামী মোনারুল ইসলাম ও তার ছেলে আইয়ুব আলী।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছেন। রাতে মা আদুরি বেগমের সাথে একই ঘরে ঘুমান আইয়ুব আলী। সকালে ঘরের মেঝেতে রক্তাক্ত লাশ দেখতে পায় প্রতিবেশিরা।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল আজিজ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারসাম্যহীন ছেলে আইয়ুবের পিটুনিতে মৃত্যু হয়েছে আদুরি বেগমের। মরদেহের একাধিক স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।’

তিনি আরও বলেন, ‘হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী ও ছেলে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD