Logo

যৌথবাহিনী অভিযানে পরোয়ানাভুক্ত ৫ জন আটক

profile picture
জনবাণী ডেস্ক
৪ অক্টোবর, ২০২৪, ০৫:০৫
যৌথবাহিনী অভিযানে পরোয়ানাভুক্ত ৫ জন আটক
ছবি: সংগৃহীত

দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারের দ্বিজয়পুর গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় কাপড়সহ আফজাল হোসেন প্রকাশ জুম্মান (৩৪)কে আটক করেছে যৌথবাহিনী। আটক জুম্মান উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকার দ্বিজয়পুর গ্রামের মৃত মাওলানা মো. মোখলেছুর রহমানের ছেলে।

বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারের দ্বিজয়পুর গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ভারতীয় ২৭৯ পিস শাড়ি, তিনটি প্যান্টের পিস, ভারতীয় মীরাকেল ক্রিম ৭৫০ পিস উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও পুরাতন অকেজো ল্যাবটপ ২টি, পুরাতন অ্যান্ড্রয়েট মোবাইল সেট ২টি, দেশীয় তৈরি দা-১টি, ছোরা-৩টি, টিন কাটা যন্ত্র-১টি, তার কাটার প্লাস-২টি, ফ্রেম সহ হেসকু ব্লেড-১টি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় চোরাচালান ও অস্ত্র আইনে দুইটি মামলা রুজু করা হয়েছে। তাছাড়াও অপর এক অভিযানে বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ জন আসামী আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD