Logo

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান এলাকায় ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিন ...

বিজ্ঞাপন

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান এলাকায় ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার (৬ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) ও তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। একই দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানা পুলিশের এসআই আলমগীর হোসেন বলেন, দুপুরে ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়। একই দুর্ঘটনায় আরও ১৫ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

ওআ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD