Logo

সীমান্তে ফের কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৫, ০৩:০১
সীমান্তে ফের কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের
ছবি: সংগৃহীত

বাঁধা উপেক্ষা করে আবারও কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

বিজ্ঞাপন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা সোনাতলা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাঁধা উপেক্ষা করে আবারও কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে কুয়াশাচ্ছন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন উচনা সোনাতলা সীমান্ত এলাকায় ২৮১ পিলারের সাব ৩৪, ৩৫ ও ৩৬ সাব পিলারে এ ঘটনা ঘটে। জয়পুরহাট হাট খোলা ২০ বিওপি ক্যাম্প কমান্ডার শাহ জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির পুর্ব উচনা ঘোনাপাড়া এলাকার মেইন পিলার ২৮১ ৩৩,৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক ২৯ গজ ভারতের অভ্যন্তরে আজ আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি আবারও গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা। এনিয়ে বিকালে বিজিবি বিএসএফের পতাকা বৈঠকের কথা রয়েছে। 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। পরিস্থিতি শান্ত থাকলেও পরপর বিএসএফের এমন ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিজিবির হাটখোলা বিওপির কোম্পানী কমান্ডার শাহ জাহান বলেন, বিএসএফ  সদস্যরা সীমান্তের শূন্য রেখা থেকে ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ করছিল। আমরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি। বিএসএফ সদস্যরা আর কাজ করেনি। আমরা  আজকে বিকেল তিনটায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।

বিজ্ঞাপন


২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘বিএসএফ কাজ বন্ধ রেখেছে। এ বিষয়টি নিয়ে  বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। পতাকা বৈঠকে সমস্যা সমাধান হবে বলে আশা করছি। ’

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD