Logo

উজিরপুরে শিক্ষক মোবারেকের মৃত্যুতে এমপি সান্টুর শোক

profile picture
উপজেলা প্রতিনিধি
উজিরপুর, বরিশাল
২৫ অক্টোবর, ২০২৬, ২১:১৪
উজিরপুরে শিক্ষক মোবারেকের মৃত্যুতে এমপি সান্টুর শোক
ছবি প্রতিনিধি।

বরিশালের উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারেক হোসেন মৃধা মারা গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

বিজ্ঞাপন

শনিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর রাতে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মোবারেক হোসেন মৃধা শিক্ষকতার পাশাপাশি ছাত্রদল ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রজীবনে তিনি সরকারি শের-ই-বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে উজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষক হিসেবে তিনি এলাকায় সুনাম অর্জন করেন। সর্বশেষ তিনি উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন।

বিজ্ঞাপন

তাঁর জানাজায় অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বরিশাল জেলা বিএনপির সদস্য মো. এমদাদুল হক মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান শাহিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা মো. নাজমুল হক।

এ ছাড়া সমিতির সিনিয়র সহসভাপতি মো. আসাদুল হক বাচ্চু, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুহাসিন মিয়া লিটন, সাধারণ সম্পাদক মো. এমদাদুল কাশেম সেন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরদার শাহাদুৎজামান কমরেড, শ্রমিক দলের সাবেক সভাপতি মো. হাইউম খানসহ শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা জানাজায় উপস্থিত ছিলেন।

রবিবার দুপুরে শিকারপুর বন্দরের নুরানী মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD