Logo

আরাকান আর্মির কাছ থেকে ২৯ জেলেকে ফেরত আনল বিজিবি

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৬
আরাকান আর্মির কাছ থেকে ২৯ জেলেকে ফেরত আনল বিজিবি
ছবি: সংগৃহীত

পৌরসভার জেটি ঘাটে এসব জেলেদের ফেরত আনার পর নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে

বিজ্ঞাপন

কক্সবাজারে টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মি কর্তৃক ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে ফেরত এনেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬ টায় নাফ নদীর টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফেরত আনা জেলেদের মধ্যে ১৫ জন বাংলাদেশি এবং ১৪ জন রোহিঙ্গা জেলে। 

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে সীমান্তে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। আর মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া অধিকাংশ এলাকা বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির দখলে রয়েছে। এতে বিদ্রোহী গোষ্টিটির তৎপরতা থাকায় নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিভিন্ন ঘটনা ঘটেছে। এসব জেলেদের আরাকান আর্মির সদস্যরা দীর্ঘদিন ধরে হেফাজতে রেখেছে।

বিজ্ঞাপন

ফেরত  আনা জেলেরা

‘নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি ২৯ জেলেকে ফেরতে আনতে সক্ষম হয়েছে।’

বিজ্ঞাপন

বিজিবির এ কর্মকর্তা বলেন,  ‘সন্ধ্যায় টেকনাফ পৌরসভার জেটি ঘাটে এসব জেলেদের ফেরত আনার পর নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ স্বজনদের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা নেবে।’

বিজ্ঞাপন

বিকালে মিয়ানমারে জিন্মি থাকা জেলেদের ফেরত আনা দুইটি কাঠের ট্রলারসহ বিজিবির একটি দল মংডুর উদ্দ্যেশে রওনা দিয়েছিল বলে জানান, লে. কর্নেল মো. আশিকুর রহমান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি নাফ নদীর টেকনাফ জেটি ঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্ট থেকে ৪ টি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গিয়েছিল। এর আগে গত ১০ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে ২ টি ট্রলারসহ ৪ জেলেকে এবং গত বছর ১৬ নভেম্বর নাফ নদীর উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে ৬ জেলেকে ধরে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD