Logo

চকরিয়ায় জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযান,আটক ২

profile picture
জনবাণী ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭
38Shares
চকরিয়ায় জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযান,আটক ২
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় জাল টাকার নোট তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র্যাব

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ায় জাল টাকার নোট তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র্যাব, এসময় ঘটনাস্থল বেশ কিছু সরঞ্জামাদি সহ দুইজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

বিজ্ঞাপন

আটকরা হল, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার আব্দুর রহমানের ছেলে মো. সুলতান (৫৪) এবং ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের সবুজ ছায়া এলাকার মৃত মীর আহমেদের ছেলে জাফর আলম (৩৩)।

আ. ম. ফারুক বলেন, সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন এলাকায় কারখানা স্থাপন করে সংঘবদ্ধ চক্রের সদস্যরা জাল টাকার তৈরীর খবর পায় র্যাব। মঙ্গলবার বিকালে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় গোপন কারখানা স্থাপন করে চক্রটির কতিপয় লোকজন জাল টাকার নোট তৈরীর খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক কারখানাটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটকরা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

‘পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাওয়া যায় জাল নোট তৈরীর ১০০০ হাজার টাকা মানের ২৭ টি বান্ডিল ও ৫০০ টাকা মানের ৩৩ টি বান্ডিল, জাল নোট তৈরীর ১ টি যন্ত্র এবং ৫০ টি লেমেন্টিং পেপার।’

বিজ্ঞাপন

র্যাবের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, ‘আটকরা চিহ্নিত অপরাধী চক্রের সদস্য। আটকদের মধ্যে মো. সুলতানের বিরুদ্ধে জাল নোট তৈরীর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান, সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD