Logo

লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মে, ২০২৫, ০৩:১৬
লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান
ছবি: সংগৃহীত

হাসপাতালে পরিছন্নতার অভাব,পরিচ্ছন্ন কর্মীর খারাপ ব্যবহার লক্ষ্য করে।

বিজ্ঞাপন

লালমনিরহাট সদর হাসপাতালে নানান অসঙ্গতি ও দুর্নীতির অনুসন্ধান চালাতে হঠাৎ হঠাৎ দুদকের অভিযান।

বিজ্ঞাপন

রবিবার (১৮ই মে) সকালে ছদ্মবেশে লালমনিরহাট সদর হাসপাতালের বহির্বিভাগে দুদকের একটি টিম অনুসন্ধান শুরু করে।একপর্যায়ে অসঙ্গতি ও দুর্নীতি বুঝতে পেরে দুদক টিম লালমনিরহাট সদর হাসপাতালের খাবারের মান অনুসন্ধান করা শুরু করে।

বিজ্ঞাপন

খাবারে প্রতিটি মাছের টুকরো 90 গ্রাম হওয়ার কথা থাকলেও সেখানে দুদক টিম ৩০-৪০ গ্রাম টুকরো পায়। এছাড়াও সদর হাসপাতালে পরিছন্নতার অভাব,পরিচ্ছন্ন কর্মীর খারাপ ব্যবহার লক্ষ্য করে।

এ বিষয়ে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোকাদ্দেম জানান যে লালমনিরহাট সদর হাসপাতাল ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও জনবল ১০০ সজ্জার ই রয়ে গেছে তাই এই জনবল নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিচালনা করতে আমরা হিমশিম খাচ্ছি। তবে আনীত অভিযোগগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুড়িগ্রাম লালমনিরহাট সমন্বিত দুদক টিমের টিম লিডার দুদকের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান মিজান জানা,  আমরা আজকে তদন্ত করলাম এবং এই তদন্ত প্রতিবেদন দুদকের উর্ধতন কর্তৃপক্ষ বরাবর বরাবর প্রেরণ করা হবে।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD