Logo

সিলেট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ ইন করেছে বিএসএফ

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৫, ০১:৫১
সিলেট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ ইন করেছে বিএসএফ
ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে ফের কয়েকজনকে পুশ ইন করেছে বিএসএফ। 

শনিবার (২৪ মে) সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশ-ইন করা হয়।

বিজ্ঞাপন

এই ২২ জনের মধ্যে ১৩ জন পুরুষ ৪ জন নারী ও ৫ জন শিশু। এর ১০ দিন আগে গত ১৪ মে একই উপজেলার আটগ্রাম সিমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করে বিএসএফ।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এই ২২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

বিজ্ঞাপন

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, শুনেছি ২২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হতে বিজিবি কাজ করছে। তিনি বলেন, বিজিবি তাদের হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD