Logo

এক বছরে কোরআনের হাফেজা হাবিবা পেলেন রাজকীয় সন্মাননা

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুন, ২০২৫, ০৩:৫৯
এক বছরে কোরআনের হাফেজা হাবিবা পেলেন রাজকীয় সন্মাননা
ছবি: সংগৃহীত

মাত্র এক বছরে কোরআন মুখস্থ করেছে পঞ্চগড় সদর উপজেলার হাবিবা আক্তার বৃষ্টি নামের নবম শ্রেনীর এক শিক্ষার্থী।

বিজ্ঞাপন

মাত্র এক বছরে কোরআন মুখস্থ করেছে পঞ্চগড় সদর উপজেলার হাবিবা আক্তার বৃষ্টি নামের নবম শ্রেনীর এক শিক্ষার্থী।

হাফেজা হওয়ার পর তাকে সম্মান জানাতে দেওয়া হয়েছে রাজকীয় বিদায়। বিদায় জানাতে শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার চাকলাহাট এলাকার হাবিবা জান্নাত মদিনাতুল উলুম বালিকা মাদ্রাসায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাবিবা আক্তার বৃষ্টি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের উত্তর ডাংগাপাড়া গ্রামের হাসিবুল ইসলামের মেয়ে।

জানা গেছে, গত বছরের মে মাসে হাবিবা ওই মাদ্রাসায় ভর্তি হয়। এক বছরে সে হাফেজা হয়। অল্প সময়ে তার এই সাফল্যে খুশি মাদরাসার শিক্ষক ও অভিভাবকরা। তাই তাকে সম্মান জানাতে নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তাকে অনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ফুলের মালা পড়িয়ে বিভিন্ন উপহারসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। পরে একটি সুসজ্জিত মাইক্রোবাসে বসিয়ে কয়েকটি মাইক্রোবাস ও মোটরসাইকেল বহরের মাধ্যমে তাকে রাজকীয় সম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন

হাবিবা স্থানীয় একটি আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। হাবিবা আক্তার জানায়,  মাদ্রাসার শিক্ষকরা অনেক দক্ষ। তারা আমাদের অনেক যত্নসহকারে পড়ানোর কারণে আমি এক বছরে কোরআনের হাফেজা হয়েছি।আমার জন্য সবাই দোয়া করবেন। আমি বড় হয়ে একজন আলেমা হতে চাই।হাবিবার বাবা হাসিবুল ইসলাম বলেন, এই মাদরাসার পরিবেশ অনেক ভালো। অল্প সময়ের মধ্যে আমার মেয়ে ৩০ পারা কোরআনের হাফেজা হয়েছে এজন্য আমরা খুব খুশি হয়েছি। আপনারা তার জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD