Logo

ধামরাইয়ে শিশুকে বলৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

profile picture
জনবাণী ডেস্ক
৪ আগস্ট, ২০২৫, ০৩:৪৮
ধামরাইয়ে শিশুকে বলৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গতকাল বিকেলের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে একটি ধইঞ্চা ক্ষেতে নিয়ে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ উঠেছে। বলৎকারের অভিযোগে সোহাগ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। 

শনিবার (২ আগস্ট) বিকেলের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল বিকেলের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

গ্রেপ্তার সোহাগ ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের গান্ধুলিয়া এলাকার বাসিন্দা। তিনি একই ইউনিয়নের বারবাড়িয়া এলাকার শাহাবুলের বাড়ির ভাড়াটিয়া। 

ভুক্তভোগী শিশু বারবাড়িয়া এলাকার মিজানের বাড়ির ভাড়াটিয়া। সে ভোলার চরফ্যাশন উপজেলার চরমনসা এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গতকাল বিকেলের দিকে খেলাধুলা করতে বের হয় ওই শিশু। এ সময়ষ অভিযুক্ত তাকে ডেকে নিয়ে একটি ধইঞ্চা ক্ষেতে নিয়ে জোরপূর্বক বলৎকার করে। এতে বাঁধা দিলে তাকে চড়থাপ্পড় ও মারধর করে। পরে তাকে ছেড়ে দেয়। পরে বাসায় ফিরে ব্যথার কথা জানালে মা জিজ্ঞেস করলে বলৎকার ও মারধরের কথা জানায় সে। পরে আজ বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিজ্ঞাপন

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম বলেন, বলৎকারের ঘটনায় সোহাগকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেছেন।  

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD