Logo

পাবনায় সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৫ আগস্ট, ২০২৫, ০৩:৫৫
পাবনায় সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলায় সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

‎পাবনার বেড়া উপজেলায়  সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎নিহতরা শ্রমিকরা হলেন পৌর শহরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিবুল ইসলাম (২৫), ও আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন (৩০) এবং আহতরা হলেন- বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০), হাতিগাড়া গ্রামের আকরাম শেখের ছেলে সম্রাট শেখ।

বিজ্ঞাপন

‎প্রত্যক্ষদর্শীর ও স্হানীয় সূত্রে জানা যায়, বেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে প্রায় ১০/১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ঢালাই করা হয়।

কয়েকজন ওই ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢুকে ঢালাইয়ের বাঁশ ও খুঁটি খুলছিলেন।

বিজ্ঞাপন

সেফটি ট্যাংকের ভেতরে চেঁচামেচি শুনতে পেয়ে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

বিজ্ঞাপন

বেড়া উপজেলা ফায়ার সার্ভিস এসে ভেতরে থাকা নির্মাণ শ্রমিকদের উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

উদ্ধারকৃত নির্মাণ শ্রমিকদের বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গুরুতর আহত দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

‎ঢালাইয়ের পর দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি। যে কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান বেড়া হাসপাতালের চিকিৎসকরা।

বিজ্ঞাপন

বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করছি দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি। এ কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুজনের মরদেহ ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD