Logo

কুষ্টিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৫, ২২:৫৪
কুষ্টিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বিজ্ঞাপন

মোঃ রবিউল ইসলাম হৃদয়: র‍্যাবের অভিযানে শিক্ষক কর্তৃক ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ শাহিন ইসলাম (৩০) নামের শিক্ষক গ্রেফতার হয়েছে।

শনিবার (১৬ আগষ্ট) র‍্যাব-১২, সিপিসি-১ এবং র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিকালের দিকে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন পৌরসভার হাউজিং সেন্টার রোড সংলগ্ন সুরমা ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামী মোঃ শাহিন ইসলাম মেহেরপুর জেলার গাংনী থানাধীন সাহারবাটি এলাকার শহিদুল ইসলামের ছেলে। আসামী শাহিন কুষ্টিয়া শহরের শাহীন ক্যাডেট স্কুলের একজন শিক্ষক।

বিজ্ঞাপন

শনিবার (১৬ আগস্ট) রাতে র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অফিসিয়াল মেইল থেকে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব সুত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার সদর থানা এলাকায় শাহীন ক্যাডেট স্কুলের একজন শিক্ষক শাহিন কর্তৃক ৭ম শ্রেণীর ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার সদর থানায় পর্নোগ্রাফি আইনে ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)/৫/৬ ধারায় একটি মামলা রুজু হয়। যার মামলা নং-৬ তারিখ ০৭/০৮/২০২৫।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-১ এবং র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ শাহিন ইসলাম (৩০) কে গ্রেফতার করেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD