Logo

ইন্দুরকানীতে মিষ্টি বিতরণকারী আ. লীগ নেতাকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৫, ২৩:১৬
ইন্দুরকানীতে মিষ্টি বিতরণকারী আ. লীগ নেতাকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
ছবি: সংগৃহীত

ইন্দুরকানীতে মিষ্টি বিতরণকারী আ. লীগ নেতাকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে আল্লামা দেলোওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা হিরণকে ছাত্র-জনতা আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটক আওয়ামী লীগ নেতা হিরণ বালিপাড়া ইউনিয়নের ডা: নুরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির রায় ঘোষণার পর বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিরণ এলাকায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন। ২০২৪ সালের ৫ আগষ্ট হাসিনা সরকার পতনের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শনিবার (১৬ আগস্ট) রাতে ঘোষেরহাট বাজার এলাকায় তাকে স্থানীয় ছাত্র-জনতা দেখতে পেয়ে আটক করে। প্রথমে তারা হিরণকে মিষ্টি খাওয়ায়, পরে গণধোলাই দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, হিরণ বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাকে ঘোষেরহাট বাজার থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD