খালে উল্টে পড়ল বাস, গণঅধিকার নেতাসহ আহত ১৫

দিনাজপুরের পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে খালে পড়ে যায়। এ ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ সব যাত্রী আহত হয়েছেন।
বিজ্ঞাপন
দিনাজপুরের পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে খালে পড়ে যায়। এ ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ সব যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর ফারুক হাসান ফেসবুক লাইভে এসে জানান, ভোরে তাদের বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী কমবেশি আহত হন, তিনি নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছেন।
তিনি বলেন, “আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগামী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এরপর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান বলেন, বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। সবাই আহত হয়েছেন, তবে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞাপন
এএস








