Logo

ভরতের জলসীমায় ১৫ দিন ভাসতে থাকা ২০ জেলে উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
17Shares
ভরতের জলসীমায় ১৫ দিন ভাসতে থাকা ২০ জেলে উদ্ধার
ছবি: সংগৃহীত

বায়জিদ হোসেন, মোংলা: হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ভারতের জলসীমায় গিয়ে ভাসতে থাকা ট্রলারটিকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড...

বিজ্ঞাপন

বায়জিদ হোসেন, মোংলা: হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ভারতের জলসীমায় গিয়ে ভাসতে থাকা ট্রলারটিকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। এদেশের দ্বীপ জেলা ভোলার ২০ জন জেলে ছিলো ট্রলারটিতে। গত ১১ ডিসেম্বর ট্রলারটি বিকল হয়ে ভাসতে ভাসতে গভীর সাগরে হারিয়ে যায়। গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ওই ফিসিং ট্রলারসহ ২০ জেলেদের উদ্ধার করেন। সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) ৯ জানুয়ারী দুই দেশের সমঝোতার মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসেন। 

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন সোমবার দুপুরে জনবাণীকে জানান, কোস্টগার্ড'র জাহাজ স্বাধীন বাংলা বাংলদেশের সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ সরোজিনি নাইডু থেকে বাংলাদেশের ওই ট্রলারসহ ২০ জেলেকে গ্রহণ করেন।   

বিজ্ঞাপন

এদেশের ভোলার এসব জেলেরা হলেন, মোঃ নুরুল ইসলাম, মোঃ তাছিন, মোঃ নুরুল ইসলাম, মোঃ হানিফ, মোঃ সোহেল, মোঃ বেল্লাল, মোঃ আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মোঃ মিরাজ, মোঃ সালাউদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ সবুজ, মোঃ হারুন, মোঃ জামাল, মোঃ বসর, মোঃ মোস্তাফিজ, মোঃ সোলাইমান, মোঃ আবু জাহের, মোঃ রিপন ও মোঃ দেলোয়ার। দুপুরেই এ জেলেদেরকে তাদের মহাজন ও ট্রলার মালিক আবুল কাশেমের কাছে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার মোসায়েদ হোসেন। 

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD