Logo

ভাইয়ের মৃত্যুর ১০ দিন পর মারা গেলেন জামায়াত আমির

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১০ মার্চ, ২০২৬, ১৫:০৭
ভাইয়ের মৃত্যুর ১০ দিন পর মারা গেলেন জামায়াত আমির
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মীদের সংঘর্ষে আহত বাকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুর রহমান মারা গেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকার কাকরাইলের অররা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে একই ঘটনায় নিহত তার বড় ভাই হাফিজুর রহমানের মৃত্যুর ১০ দিন পর তিনি মারা গেলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পর গত ১৩ ফেব্রুয়ারি হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানের ওপর সুটিয়া গ্রামে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

ওই ঘটনার জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় সুটিয়া গ্রামের কামিল মাদ্রাসার সামনে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত হন মাওলানা মফিজুর রহমানসহ কয়েকজন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

জেবি/আরএক্স/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD