ঈদকে সামনে রেখে নগরকান্দা বাজারে জমে উঠেছে কেনাকাটা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রমজানের ২০ রোজা পার হতেই বাজারে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা।
বিজ্ঞাপন
বাজারের বিভিন্ন কাপড় ও পোশাকের দোকানে নতুন নতুন ঈদের জামা, পাঞ্জাবি, থ্রি-পিস, শাড়ি ও শিশুদের পোশাক সাজিয়ে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।
ব্যবসায়ীরা জানান, ২০ রোজার পর থেকেই ঈদের বাজার জমতে শুরু করেছে। ঈদ যত ঘনিয়ে আসছে, ক্রেতার সংখ্যাও তত বাড়ছে। শেষের দিকে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।
বিজ্ঞাপন
ক্রেতাদের অনেকেই জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনতে বাজারে এসেছেন। তবে কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি বলে অভিযোগ করেছেন কেউ কেউ।
ব্যবসায়ী ও ক্রেতাদের প্রত্যাশা, ঈদের আগের দিনগুলোতে বাজারে কেনাকাটা আরও বাড়বে এবং বেচাকেনা ভালো হবে।








