Logo

ফসল সংগ্রহোত্তর গবেষণায় নতুন দিগন্তের সন্ধান : বারিতে কর্মশালা

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৬
ফসল সংগ্রহোত্তর গবেষণায় নতুন দিগন্তের সন্ধান : বারিতে কর্মশালা
ছবি: সংগৃহীত

ফসল সংগ্রহোত্তর গবেষণায় নতুন দিগন্তের সন্ধান : বারিতে কর্মশালা

বিজ্ঞাপন

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের উদ্যোগে “ফসল সংগ্রহোত্তর গবেষণার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বারির এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা বসে।

বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ) ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বারির পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। 

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান।

বিজ্ঞাপন

এছাড়া কর্মশালায় আরো উপস্থিত ছিলেন পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. এমদাদুল হক। বারির বিভিন্ন কেন্দ্র ও বিভাগের জ্যেষ্ঠ বিজ্ঞানীরাও অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ফসল সংগ্রহোত্তর প্রযুক্তি নিয়ে গবেষণার বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যতের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ) ড. মো. গোলাম ফেরদৌস চৌধুরী।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলেন, সংগ্রহোত্তর প্রযুক্তি কৃষিজাত পণ্যের গুণগত মান, সংরক্ষণ ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক গবেষণা ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করলে দেশে খাদ্যপণ্যের অপচয় কমবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাবেন।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD