সিগারেটের আগুনে দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, হাসপাতালে ১০ জন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চরতি ইউনিয়নের চরপাড়া এলাকায় বৈলতলি ইউনুস মার্কেটের একটি দোকানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল নামানোর সময় এক শ্রমিক সিগারেট ধরান। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়লে দ্রুত বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা কয়েকজন শ্রমিক আগুনে পুড়ে গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
দগ্ধদের মধ্যে রয়েছেন—দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), কফিল (২২), রিয়াজ (১৭), ইউনুস (২৬), আকিব (১৭), হারুন (২৯), ইদ্রিস (৩০), লিটন (২৮) ও ছালে (৩৩)।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, তারা বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।








