Logo

শ্রীনগরে হাঁসাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও ৮নং ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৫৩
24Shares
শ্রীনগরে হাঁসাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও ৮নং ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন
ছবি: প্রতিনিধি

শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হাঁসাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠের পাশে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

হাঁসাড়া ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন মাঝির সভাপতিত্বে ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আল-মানুন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাঁসাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোহন মোড়ল, হাঁসাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আজিজুল শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো: বাবুল শেখ।

এই কর্মী সভায় উপস্থিত ছিলেন হাঁসাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার ৫-৬ শতাদিক ভেটারগন। কর্মী সভা শেষে অতিথিরা হাসাড়া ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনে কার্যালয়ের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাইজুদ্দীন, কামরুল বাঁধন, জাকির, লিংকন, আলমগীর, রুবেল, উজ্জ্বল, শামীম, জাকির, আবুল হোসেন রায়হান ও শুভসহ দলীয় নেতাকর্মী।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD