আবারও ভূমিকম্প, কেঁপে উঠল যশোর

যশোরের মনিরামপুর উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ২টা ২৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫।
বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, এটি নিম্নমাত্রার ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল ছিল মনিরামপুরেই।
চলতি বছর দেশের অভ্যন্তরে এটিই সপ্তম ভূমিকম্প। এর আগে, গত ২১ সেপ্টেম্বর সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক এলাকা।
বিজ্ঞাপন
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১২৬টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ১৮টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশের অভ্যন্তরে। এছাড়া ২০২৪ সালে ১২টি ভূমিকম্প হয়।








