সিরাজগঞ্জে জাতীয়তাবাদী তাঁতি দলের মতবিনিময় সভা

সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের এবি রোডস্থ জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা তাঁতি দলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় দেশের সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও স্বার্থের প্রতিফলন ঘটেছে। এ কর্মসূচি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। যাতে জনগণ বুঝতে পারে, জাতীয়তাবাদী দল ক্ষমতার দায়িত্ব পেলে দেশ পরিচালনায় কতটা সক্ষম ও উপযোগী হবে।
বিজ্ঞাপন
সভা পরিচালনা করেন জেলা তাঁতি দলের সদস্য সচিব হাসির রহমান হাসি। এ সময় শহর, থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।








