Logo

খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর ব্রিফিং

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৪৯
খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর ব্রিফিং
ছবি: সংগৃহীত

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ খাগড়াছড়ি ও গুইমারায় সম্প্রতি সংঘটিত সহিংস ঘটনার জন্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ধর্ষণ ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি শিক্ষার্থীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে সংগঠনটি। এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে ফায়ারিং করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ আরও বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অবিচ্ছেদ্য অংশ রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে। তিনি ইউপিডিএফকে দেশের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং অবরোধ প্রত্যাহার করার জন্য নির্দেশ দেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বজায় রাখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে। পাহাড়ে শান্তি বিনষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ইউপিডিএফকে সতর্ক করেন রিজিয়ন কমান্ডার।

ব্রিগেডিয়ার জেনারেল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এ অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে সর্বদা কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার জেরে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতায় তিনজন নিহত হন।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD