Logo

শ্রীমঙ্গলে প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৫ অক্টোবর, ২০২৫, ২২:১১
শ্রীমঙ্গলে প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশাল আকৃতির একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি।

বিজ্ঞাপন

রবিবার (০৫ আগস্ট) দুপুরে উপজেলার খাইছড়া চা বাগানের লেকপাড় এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, চা বাগানের শ্রমিকরা বাগানে কাজ করার সময় হঠাৎ লেকের পাড়ে একটি বিশাল আকৃতির অজগর দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা কাজ ফেলে স্থান ত্যাগ করেন।

বিজ্ঞাপন

পরে শ্রমিকরা বিষয়টি বাগানের ব্যবস্থাপককে জানালে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

অজগরটি উদ্ধারের সময় বাগান কর্তৃপক্ষও উপস্থিত ছিলেন। উদ্ধার শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। স্বপন দেব সজল জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি। এটি সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদে বনে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গল ও পার্শ্ববর্তী এলাকায় চা বাগান ও পাহাড়ি অঞ্চলে এ ধরনের বন্যপ্রাণী দেখা যাচ্ছে, যা প্রমাণ করে বনে খাদ্য সংকট থাকায় তারা লোকালয়ে চলে আসছে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD