Logo

মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
মহেশপুর, ঝিনাইদহ
৪ নভেম্বর, ২০২৫, ১৩:২৪
মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
প্রতীকী ছবি।

ঝিনাইদহের মহেশপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সজীব হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার অনন্তপুর গ্রামে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব হোসেন উপজেলার লড়াইঘাট মাঠপাড়া গ্রামের সানোয়ার খানের ছেলে এবং পদ্মপুকুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, সকালে সজীব মোটরসাইকেল চালিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেন।

বিজ্ঞাপন

পথে অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটা হাম্বা (আলমসাধু) গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD