Logo

মোবাইল চুরির সন্দেহে যুবককে গাছে বেঁধে গণপিটুনি

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১৬ নভেম্বর, ২০২৫, ১৫:২১
মোবাইল চুরির সন্দেহে যুবককে গাছে বেঁধে গণপিটুনি
ছবি: প্রতিনিধি

বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের সূত্রাপুর আবাসিক এলাকায় মোবাইল চোর সন্দেহে জুয়েল হোসেন (২০) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) ভোরে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গণধোলাইয়ের শিকার জুয়েল হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গাংপাড়া গ্রামের বাসিন্দা, তার বাবার নাম বিল্লাল হোসেন। তার বাবা তার মাকে ছেড়ে দিয়ে অন্যত্রে বিয়ে করে, ফলে সে অভিভাবকহীন হয়ে পরলে কাজের সন্ধানে এক বছর আগে বগুড়া শহরে চলে আসে।

বগুড়া শহরে এসে বাদুরতলা সান্দার পট্টির কিছু অসাধু অপরাধীদের খপ্পরে পড়ে নিজেও অপরাধের সাথে জরিয়ে পরে।

বিজ্ঞাপন

ঘটনার দিন ভোরে সূত্রাপুর আবাসিক এলাকায় কাজল নামের এক ব্যবসায়ীর বাসা থেকে প্রায় ৪২ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। কাজল বাইরে বের হয়ে মোবাইল চোর খুঁজতে গেলে জুয়েলকে আশপাশে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাকে আটক করেন।

পরে এলাকাবাসী এসে একটি সুপারি গাছে বেঁধে তাকে গণপিটুনি দিলে জুয়েল স্বীকার করে যে সে আগে চুরি করলেও এই মোবাইলটি চুরি করেনি। তার দাবি, মোবাইলটি চুরি করেছে জীবন নামের আরেক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানিয়েছে, রিয়াজ কাজী লেন সূত্রাপুর এলাকায় গত তিন বছরে কয়েকজন সাংবাদিকসহ সাধারণ মানুষের বাসা থেকে অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD