Logo

সাভারে চাঁদাবাজদের দৌরাত্ম্য: থামাবে কে?

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
২৯ নভেম্বর, ২০২৫, ১৪:৫২
সাভারে চাঁদাবাজদের দৌরাত্ম্য: থামাবে কে?
ছবি: প্রতিনিধি

সাভারে বিএনপি নেতাদের পরিচয় ব্যবহার করে ফুটপাতে এলাকায় বেপরোয়া চাঁদাবাজি চালাচ্ছে একদল অসাধু ব্যক্তি। পুলিশের মাঝে মধ্যে অভিযানের পরও তাদের অবৈধ অর্থ আদায়ের প্রবণতা বন্ধ হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয়দের এবং সরেজমিন তথ্য অনুযায়ী, সাভার পৌরসভার ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদের আশপাশের সড়কগুলোতে ভ্যান নিয়ে সবজি, মাছ, আলু-পেঁয়াজসহ বিভিন্ন পণ্য বিক্রি করতে এলে প্রতিদিনই ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা দিতে হয়।

শনিবার (২৯ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, স্বাধীন নামের এক এডভোকেটের প্রায় ১০ শতাংশ জমিতে বন্ধ থাকা বহুতল ভবন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ৩০টি মাছের দোকান, ২৫টি সবজি দোকান ও আরও কয়েকটি দোকান বসেছে। এ সুযোগে চাঁদাবাজরা নিয়মিত প্রতিটি দোকান থেকে টাকা আদায় করছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাছ ব্যবসায়ী জানান, “সড়কে বা ওই ওকিল সাহেবের জায়গায় দোকান বসালেই খলিল এবং শাহজাহান নামের দুই ব্যক্তিকে চাঁদা দিতে হয়।”

স্থানীয়রা জানায়, প্রতিদিন ৩০টি মাছের দোকান থেকে ৫০ টাকা করে, ২৫টি সবজির দোকান থেকে ৩০ টাকা করে এবং অন্যান্য দোকান থেকে ৩০ টাকা করে আদায় হচ্ছে। মাসের শেষে এটি প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে পৌঁছে। চাঁদাবাজদের কার্যক্রম ২০২৪ সালের ৫ আগস্টের পর আরও বেড়ে গেছে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে খলিল ও শাহজাহান কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর ওসি জালাল উদ্দীন বলেন, “চাঁদাবাজদের বিরুদ্ধে খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD