Logo

পাবনায় ভারতীয় নাগরিককে হত্যার অভিযোগে নারীর যাবজ্জীবন

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
পাবনায় ভারতীয় নাগরিককে হত্যার অভিযোগে নারীর যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার চাঞ্চল্যকর ভারতীয় নাগরিক আজব লাল যাদব (৫০) কে বিষ পানে হত্যার ঘটনায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ডের দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁক...

বিজ্ঞাপন

পাবনার ঈশ্বরদী উপজেলার চাঞ্চল্যকর ভারতীয় নাগরিক আজব লাল যাদব (৫০) কে বিষ পানে হত্যার ঘটনায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ডের দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্ত আসামি মোছা. নাসিমা আক্তার ঈশ্বরদীর কালিকাপুর গ্রামের সাইফুল্লাহ'র মেয়ে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৬ মে ঈশ্বরদীর কালিকাপুর গ্রামের সাইফুল্লাহ'র বাড়ি থেকে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় আজব লাল যাদব কে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায়  ঈশ্বরদী থানা পুলিশ বাদী হয়ে সাইফুল্লার মেয়ে নাসিমাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। 

সুত্র জানায়, ২০১৪ সালের ২৮ মে যাদব পাবনার  ঈশ্বরদীর একটি অয়েল মিলের রিফাইনারি ইনচার্জ হিসেবে যোগ দেন। ২০১৬ সালের  ৫ অক্টোবর পর্যন্ত সেখানে তিনি কর্মরত ছিলেন। ১৬ অক্টোবর তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি ভারত চলে যান। কিছু দিন পরে যাদব ফের ঈশ্বরদীতে আসেন।  ঈশ্বরদীতে ফিরে যাদব উপজেলার কালিকাপুর গ্রামের সাইফুল্লার বাড়ীতে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।  এ সময় সাইফুল্লার মেয়ে নাসিমার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিজ্ঞাপন

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মতিউর রহমান এবং সরকার পক্ষে ছিলেন এপিপি অ্যাডভোকেট দোলোয়ার মাহবুব ।  

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD