Logo

মেয়রের গোডাউন থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
মেয়রের গোডাউন থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া বাজারে পৌর মেয়র মাজেদুল বারী নয়নের গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত সোয়াবিন তেল খ...

বিজ্ঞাপন

নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া বাজারে পৌর মেয়র মাজেদুল বারী নয়নের গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত সোয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয়েছে। এ সময় আরো একটি দোকান সহ দুইটি দোকানে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার। 

বুধবার (১১ মে) সন্ধ্যার পরে এই অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

জেলা ভোক্তা অধিদপ্তর উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াগ্রামের মৌখাড়া বাজারের নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে তা’ খোলা বাজারে বিক্রি করা হয়।

এছাড়া ওই দোকানীকে ১ লাখ টাকা ও আল মামুন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কৃত্তিম সংকট তৈরী করে বাজারে যারা অস্থিরতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD