জামায়াত ক্ষমতায় গেলে সরকার হবে সাহসী ও শক্তিশালী: মাওলানা এটিএম মাছুম

কেন্দ্রীয় জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সরকার হবে সাহসী ও শক্তিশালী, যা আল্লাহ ছাড়া বিশ্বের কোনও শক্তির কাছে মাথা নত করবে না।
বিজ্ঞাপন
শনিবার (৭ ফেব্রয়ারি) দুপুরে পূর্বধলা উপজেলা জামায়াতের আয়োজনে জগৎ মনি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেত্রকোণা-০৫ আসনের নির্বাচনী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জামায়াত যে সরকার গঠন করবে, তা হবে দুর্নীতি মুক্ত। সেই সরকার দেশকে ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বমুক্ত করার লক্ষ্যে কাজ করবে।
বিজ্ঞাপন
সমাবেশে পূর্বধলা উপজেলা জামায়াতের আমীর মাহফুজুল হক খানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি জেনারেল আবু হুজাইফার সঞ্চালনায় বক্তব্য রাখেন নেত্রকোণা-০৫ আসনের ১১দলীয় প্রার্থী মাছুম মোস্তফা, জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদিক আহমেদ হারিছ, রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদসহ অন্যান্য নেতাকর্মীরা।








