সিরাজগঞ্জে টুকুর পক্ষে ধানের শীষের বিশাল নারী মিছিল

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও তার পুত্রবধু সাহার নুর আবদাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুরের রহমানের বাচ্চুর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ২ আসনের সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও শহরের ১৫ ওয়ার্ডের বিএনপির নারী কর্মীরা মিছিল নিয়ে শহরের ইসলামিয়া কলেজে মাঠে সমবেত হয়। পুরো শহর প্রদক্ষিণ করে বাজার স্টেশনে স্বাধীনতা স্কয়ারে এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় নারীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাদের শ্লোগান ছিল ‘ভোট দিবে কিসে? ধানের শীষে’ ভোট দিবো কাকে টুকু ভাইকে। গত ৫৪ বছরে এরকম বিশাল নারী মিছিল সিরাজগঞ্জে কখনো অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুল রহমান নারীদের নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্য করেছে। তাই আজ সিরাজগঞ্জের নারীরা ঐক্যবদ্ধ হয়েছে। তারা প্রতিবাদ জানাতে বিক্ষোভ করছে। আগামী ১২ তারিখে এই সকল নারীরা ব্যালটের মাধ্যমে জামায়াতকে উচিত জবাব দিবে।









