Logo

সাভার পৌর শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৪০
সাভার পৌর শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা
ছবি: প্রতিনিধি

সাভারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে প্রতীকে নির্বাচনী প্রচারণা করেন সাভার পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রয়ারি) দুপুরে ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ মার্কায় সাভার পৌরসভার ঢাকা আড়িচা মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সময় কয়েকশত শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম কামালের নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কে নির্বাচনী র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি সাভার রানা প্লাজা থেকে শুরু করে সিটি সেন্টার শিমুলতলা হয়ে একই স্থানে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্যে শ্রমিক দলের নেতারা বলেন, নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করতে সকাল থেকেই ভোটকেন্দ্রে থাকবেন। কেউ বিশৃঙ্খলা করলে তারা শক্ত হাতে প্রতিহত করবেন এবং তারা বিশ্বাস করেন নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD