Logo

‘এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টাঙিয়ে রাখব’

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজারহাট, কুড়িগ্রাম
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১০
‘এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টাঙিয়ে রাখব’
ছবি প্রতিনিধি।

আসন্ন নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর টাঙিয়ে রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন। ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকে কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আতিক।

আরও পড়ুন:

নির্বাচনী জনসভায় উপস্থিত অনেক ভোটার অভিযোগ করেন, অতীতে এমপিদের শুধু নির্বাচনের সময়ই দেখা গেছে, এরপর আর তাদের খোঁজ মেলেনি। এর জবাবে ড. আতিক মুজাহিদ বলেন, আমি আপনাদের ভালো সন্তান হতে চাই, আপনাদের দায়িত্ব নিতে চাই। আপনারা যেন যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এজন্য আমি কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর টানিয়ে রাখবো।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

তিনি আরও বলেন, একটি দল কার্ডের লোভ দেখিয়ে অপরাজনীতি করছে। আমরা কার্ডের রাজনীতি বন্ধ করব।কুড়িগ্রামকে একটি কর্মমুখর জেলা হিসেবে গড়ে তুলব। কার্ড আর কম্বল দেখিয়ে এ জেলার মানুষকে আর পিছিয়ে রাখা হবে না।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে এনসিপির এই প্রার্থী বলেন, কুড়িগ্রামে ডাক্তাররা থাকতে চান না, ঢাকায় বদলির জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘোরেন। আমরা এই সিস্টেম বন্ধ করব। ঢাকায় পাঠাবো না, বরং উল্টো আরও ভালো ডাক্তার কুড়িগ্রামে নিয়ে আসবো।’

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD