Logo

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কা, নিহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৩ এপ্রিল, ২০২৬, ১৫:৩৫
সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কা, নিহত ৩
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খেয়ে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের বানিয়াগাঁতী এলাকায় ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের বাসটির হঠাৎ চাকা ফেটে যায়। এর ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং বাসটি ওভারব্রিজের আইল্যান্ডে ধাক্কা খেয়ে মাঝামাঝি স্থানে আটকে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস সরানোর জন্য রেকার গাড়ি ব্যবহার করা হচ্ছে। মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD