Logo

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
৩ এপ্রিল, ২০২৬, ১৩:০৪
কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আফরান নামে আট মাসের এক শিশু মারা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল আমিনের ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আট দিন আগে হাম, নিউমোনিয়া এবং হার্ট ফেইলিওরের কারণে মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থার গুরুত্ব বিবেচনায় পরিবারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও অর্থনৈতিক সমস্যার কারণে পরিবার তা করতে পারেনি।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, “২৬ মার্চ আফরান হাসপাতালে ভর্তি হয়। গত তিন দিনে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। ভোর সাড়ে ৫টায় শিশুটি মারা যায়।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD