Logo

ভোটের আগেই গায়েব ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০১
ভোটের আগেই গায়েব ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ আসনের একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময়ে আনোয়ারা উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এই ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বুধবার সকালে কেন্দ্রের প্রাঙ্গণে গিয়ে ক্যামেরা না পেয়ে বিষয়টি নজরে আনে। পরে নিশ্চিত হয়, রাতের কোনো এক সময়ে পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে পরিদর্শনে যান কর্মকর্তারা।

এলাকাবাসী অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে এই সিসি ক্যামেরা সরানো হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আবেদন করেছেন।

বিজ্ঞাপন

এছাড়া নতুন সিসি ক্যামেরা স্থাপন, কেন্দ্র জুড়ে বাড়তি নজরদারি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মাওলানা মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

এছাড়া ভোটের মাঠে রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান এবং জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।

ভোটের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD