Logo

ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ২২

profile picture
উপজেলা প্রতিনিধি
ভাঙ্গা, ফরিদপুর
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩৫
ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ২২
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি এলাকায় সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম, আরেকজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করছিল। তখন সামনে থেকে আরেকটি বাস আসলে, সাইড দিতে গিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আহতদের চিকিৎসার পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD