Logo

ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন, ছড়ালো আতঙ্ক

profile picture
জেলা প্রতিনিধি
মাদারীপুর
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭
ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন, ছড়ালো আতঙ্ক
ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে একটি ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় মোটরসাইকেল আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, একজন দুর্বৃত্ত মোটরসাইকেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনের তাত্ক্ষণিক বিস্ফোরণে মোটরসাইকেলের প্রায় আশি শতাংশ পুড়ে যায়। ভোটকেন্দ্রের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলতে থাকে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানান, খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কে বা কারা মোটরসাইকেলে আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি। তবে ভোটগ্রহণে কোনো সমস্যা তৈরি হয়নি।

প্রশাসন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে ভোটকেন্দ্রের আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করেছে। স্থানীয়রা সতর্ক থাকলেও নিরাপত্তার কারণে ভোটগ্রহণে কোনো ব্যাঘাত ঘটেনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD