কলাপাড়ায় ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি লক্ষ্যণীয়

পটুয়াখালীর কলাপাড়ায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহন। সকাল সাড়ে সাতটা থেকে ভোট কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহন, যা একটানা চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এদিকে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার অপরাধে তাওহীদ ইসলাম (১৬) ও সহযোগী সোহাগ সিকদারকে (৪৬) আটক করা হয়। অপরদিকে সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬) নামের একজনকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
তিঁনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছে।








