Logo

মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২৭
মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলায় সকাল থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ পরিবেশে চলছে। জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) সকালে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিজ্ঞাপন

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. আবুল কাসেম সরকার; মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম; শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্নাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলার সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD