Logo

ধর্ষণের ঘটনার প্রতিবাদে রামগতিতে শিক্ষার্থীদের মানববন্ধন, সর্বোচ্চ শাস্তির দাবি

profile picture
উপজেলা প্রতিনিধি
রামগতি, লক্ষ্মীপুর
২৬ জুলাই, ২০২৬, ১৭:৩৫
ধর্ষণের ঘটনার প্রতিবাদে রামগতিতে শিক্ষার্থীদের মানববন্ধন, সর্বোচ্চ শাস্তির দাবি
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা চর পোড়াগাছায় এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ছাত্রদল নেতা মো. তারেক হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) উপজেলার সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুচ্ছগ্রামের বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় একজন তরুণীর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনা পুরো সমাজকে নাড়া দিয়েছে। অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, তার অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কেউ করার সাহস না পায়।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত তারেক হাসান তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তিনি বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকেন। গত ৩ জুন রাতে কৌশলে বাড়ির পাশের একটি মুরগির খামারে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করে কাউকে জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পরিবারের দাবি, ভয় ও সামাজিক চাপে দীর্ঘদিন বিষয়টি গোপন ছিল। পরে অভিযুক্তের মোবাইল ফোন থেকে ভিডিও একটি আত্মীয়ের কাছে পৌঁছালে ঘটনাটি জানাজানি হয়। এরপর ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিঠন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD